Abhishek Banerjee Office | অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুতর ত্রুটি, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ফাঁকা করার নির্দেশ দমকলের!
Friday, September 4 2026, 2:13 pm

Key Highlightsআজ, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দমকলের তরফে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করার নির্দেশ দেওয়া হয়।
অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে জট কাটছে না। এবার অফিসের একাংশ খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সূত্রের খবর, আজ, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দমকলের তরফে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। দমকলের দাবি, গোটা বিল্ডিংয়ের ফায়ার অডিট করতে গিয়ে দেখা গিয়েছে ৬ ও ৭ তলা, যেটি অভিষেকের অফিস হিসাবে পরিচিত, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় একাধিক ত্রুটি রয়েছে। সেই কারণেই ১১সি ফায়ার সেফটি অ্যাক্ট অনুযায়ী, ওই দুটি তলা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেসমেন্ট পার্কিংয়ের সুরক্ষা ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় বেসমেন্টটিও ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা পৌরসভা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূলের পার্টি অফিস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- দমকল


