Abhishek Banerjee | ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি! ফের অভিষেকের বিরুদ্ধে এফআইআর ববির

Tuesday, July 7 2026, 6:44 am
Abhishek Banerjee | ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি! ফের অভিষেকের বিরুদ্ধে এফআইআর ববির
highlightKey Highlights

‘সেবাশ্রয়’ নিয়েই ফের নতুন অভিযোগ দায়ের হল এই বিধানসভার পারুলিয়া কোস্টাল থানায়।


ফের ‘সেবাশ্রয়’ নিয়ে অভিযোগ দায়ের থানায়। পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ-সহ তৎকালীন জেলাশাসক, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ ওরফে ববি। তাঁর অভিযোগ, ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওষুধ নিয়ে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। মাটি খুঁড়ে উদ্ধার হওয়া ওষুধের বেশিরভাগই ছিল মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ। সেবাশ্রয়ে ব্যবহৃত ওষুধের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতার। উল্লেখ্য, সই জাল এবং ডিজে মন্তব্যের কারণে দীর্ঘদিন ইডি-সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অস্বতি আরও বাড়লো তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File