Abhishek Banerjee | 'ভয়েস স্যাম্পেল দিতেই হবে, নইলে রক্ষাকবচ প্রত্যাহারের করবো'- হুঁশিয়ারি হাইকোর্টের
Friday, July 10 2026, 7:01 am

Key Highlightsবিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানালেন, তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেন বিচারপতি।
ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বারবার দিন নির্দিষ্ট করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার তাঁকে হুঁশিয়ারি আদালতের। শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, ‘‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।’’ অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘‘রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ কি না, উত্তর দিন। না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন।’’
- Related topics -
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূলের পার্টি অফিস
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট


