Abhishek Banerjee | শনির ভোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছল শালবনি থানার পুলিশ! চললো খানা তল্লাশি
Saturday, June 13 2026, 4:11 am

Key Highlightsতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছয় শালবনি থানার পুলিশ।
শনিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কলকাতায়। সূত্রের খবর, রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতার বাড়ি তল্লাশি অভিযানে পৌঁছয় শালবনি থানার পুলিশ। ডাকাডাকি করে কারও সাড়া না মেলায় নিরাপত্তা রক্ষীদের সাহায্যে পুলিশ ভিতরে ঢোকে। ঘন্টাখানেকেরও বেশি সময় তল্লাশির পর সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সূত্রের খবর, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে হওয়া কেসে এই তল্লাশি অভিযান চালায় শালবনি থানার পুলিশ।
- Related topics -
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- কালীঘাট
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূলের পার্টি অফিস


