Abhishek Banerjee | ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিজ্ঞাসাবাদ শুরু করছে CID!
Thursday, June 11 2026, 12:34 pm

Key Highlightsসই জাল মামলায় এ দিন তাঁকে সন্ধ্যা ৬টার মধ্যে তলব করেছিল সিআইডি।
অবশেষে ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল মামলায় এ দিন তাঁকে সন্ধ্যা ৬টার মধ্যে তলব করেছিল সিআইডি। সময়ের মধ্যেই ভিজিটর খাতায় সই করে উপরে উঠে গিয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডির একটি টিম আগে থেকেই তৈরি রয়েছে। সূত্রের খবর, এদিনই সই জালিয়াতি মামলায় ভবানীভনে তাঁর বয়ান রেকর্ড করা হবে। তাঁকে কার্যত নিজের হাতেই সিআইডি-র প্রশ্নের উত্তর লিখে দিতে হবে।তারপর অভিষেককে নিজেই সেই প্রশ্নের উত্তর লিখে দিতে হবে। শেষে সই করতে হবে। পরবর্তীতে যাতে তিনি নিজে চাপ দেওয়া, ভয় দেখিয়ে লিখে নেওয়ার মতো কোনও অভিযোগ করতে না পারেন তার জন্যই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এদিকে অভিষেককে হাইকোর্ট থেকে ১৪ দিনের রক্ষাকবচের অনুমতি দিয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- সিআইডি


