Abhishek Banerjee | সই জাল-কাণ্ডে মিললো আরও ১ মাসের রক্ষাকবচ, আপাতত স্বস্তিতে অভিষেক
Friday, July 17 2026, 2:32 pm

Key Highlightsরক্ষাকবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। গ্রেফতারির মতো এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
বিধায়কদের সই জালিয়াতি মামলায় ফের স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, CID তদন্তে অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। গ্রেফতারির মতো এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রসঙ্গত, এর আগে সই জাল কাণ্ডে ভবানীভবনে একাধিকবার অভিষেককে তলব করেছিল সিআইডি। শুরুতে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছিল। শেষে একপ্রকার বাধ্য হয়েই হাজিরা দেন তিনি। তবে আদালত আগেই বলে রেখেছিল জিজ্ঞাসাবাদ করা গেলেও গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- রাজনীতি
- অভিষেক ব্যানার্জী
- সুপ্রিম কোর্ট
- রক্ষাকবজ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- শহর কলকাতা


