Abhishek Banerjee | বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা থেকে সমন পৌঁছল কালীঘাটে!

Wednesday, June 10 2026, 4:12 pm
Abhishek Banerjee | বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা থেকে সমন পৌঁছল কালীঘাটে!
highlightKey Highlights

ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেককে সশরীরে হাজিরার সমন। সমন আলিপুর আদালতে পাঠানো হয়। আদালতের তরফে জানানো হয়, ওই নোটিসটি অভিষেকের হাতে পৌঁছে দিতে হবে।


ত্রিপুরা থেকে সশরীরে হাজিরার সমন পাঠালো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরার খোয়াই আদালতের তরফে এই সমন আলিপুর আদালতে পাঠানো হয়েছে। ওই নোটিস নিয়ে আদালতের নির্দেশমতো এদিন হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে পৌঁছয় পুলিশ। আপাতত দিল্লিতে রয়েছেন অভিষেক। তাঁর হয়ে নোটিস গ্রহণ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সূত্রের খবর, গত ২০২১ সালে আগস্টের গোড়ার দিকে ত্রিপুরায় তৃণমূলের যুবনেতৃত্বকে রাস্তায় আটকানো হয়। পুলিশ এবং যুবনেতৃত্বর মধ্যে সংঘাত বাধায় মামলা রুজু করে ত্রিপুরা পুলিশ। ওই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File