Sumit Roy | কোটি কোটি লেনদেনের পেছনে রয়েছে 'বড় মাথা', অপরাধ স্বীকার অভিষেকের প্রাক্তন আপ্ত সহায়ক সুমিতের!
Saturday, September 12 2026, 9:37 am

Key Highlightsশালবনিতে সরকারি জমি বেআইনিভাবে বিক্রির মামলায় গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়।
শালবনিতে সরকারি জমি বেআইনিভাবে বিক্রির মামলায় গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। টানা জেরায় সিআইডির কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। মেদিনীপুর আদালতে জমা দেওয়া সিআইডির নথিতে দাবি, এই বিপুল অর্থ লেনদেনের পেছনে রয়েছে কোনো 'বড় মাথা'। টাকা উদ্ধারে সুমিত সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। শুক্রবার মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই চক্রে একাধিক প্রভাবশালী নেতা ও ব্যক্তির নাম জড়ানোয় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- ক্রাইম
- অভিষেক ব্যানার্জী


