Abhishek Banerjee | ভোররাতে ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা! 'বিজেপি গুন্ডাদের' তান্ডব- অভিযোগ অভিষেকের

Thursday, September 3 2026, 4:49 am
Abhishek Banerjee | ভোররাতে ক্যামাক স্ট্রিটের অফিসে হামলা! 'বিজেপি গুন্ডাদের' তান্ডব- অভিযোগ অভিষেকের
highlightKey Highlights

বৃহস্পতিবার ভোররাতে অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়। দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি তৃণমূলের।


বৃহস্পতিবার ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। দপ্তরের নিরাপত্তা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি তৃণমূলের। সমাজমাধ্যমে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিষেক লিখলেন, ‘আজ ভোরে ক্যামাক স্ট্রিটে যা ঘটেছে, তা আইনের শাসনের উপর এক লজ্জাজনক এবং নগ্ন আক্রমণ।’ তাঁর দাবি, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা কলকাতার প্রাণকেন্দ্রে আমাদের দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে। আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়, গোটা অফিস তছনছ করা হয় এবং ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File