Abhishek Banerjee | কলার ধরে পুলিশকে মারধোর! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তুলকালাম!
Thursday, August 27 2026, 2:17 pm

Key Highlightsঅফিসের সামনেই রাস্তায় পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এর পরে অফিসের কর্মীদের বাইরে বের করে দিয়ে কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ কর্মীরা ভিতরে ঢোকেন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ধুন্ধুমার। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খুলতে গিয়েছিলেন তারা। পুরসভার মতে বিলবোর্ডটি বেআইনি। সেই সময়ে অফিসে ছিলেন অভিষেক। অফিসের সামনেই রাস্তায় পুলিশ কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ পুলিশের কলার ধরে মারধোর করেন দলের কর্মীরা। এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে বলে খবর। অভিষেকের দাবি, “আমার অফিসের বাইরে কী বোর্ড লাগাব, তা পুরসভা ঠিক করবে। আজ হাতেনাতে ধরা পড়া গিয়েছে। অর্ডার ঠিক করতে গিয়েছে। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি। গ্যাসকাটার নিয়ে আপনি তদারকি করতে এসেছেন। এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়।”
- Related topics -
- রাজ্য
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- রাজনৈতিক ঝামেলা
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূলের পার্টি অফিস
- কলকাতা পৌরসভা
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- অভিষেক ব্যানার্জী


