Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটের অফিসে বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার, ১৩ জনকে গ্রেফতার পুলিশের!
Friday, August 28 2026, 6:42 am

Key Highlightsতৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে যে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে পুলিশ এবং কর্মীদের মধ্যে বচসা হয়। এরপরই শেক্সপিয়ার স্মরণী থানায় মামলা রুজু করে পুলিশ। মোট ৩ টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে একাধিক জামিন-অযোগ্য বা নন-বেলেবেল ধারা রয়েছে। FIR-এ নাম রয়েছে সাংসদ ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের। বৃহস্পতিবার বিকালের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ, উপস্থিত পুলিশ সদস্য ও পুরসভার কর্মীদের ওপর চড়াও হয়ে বলপ্রয়োগ ও হামলা চালিয়েছেন কর্মীরা।
- Related topics -
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা পুলিশ
- রাজ্য পুলিশ
- তৃণমূলের পার্টি অফিস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ


