Kalighat | অভিষেকের বাড়ির সামনে ধুন্ধুমার! পরিস্থিতি জটিল হতেই অভিষেকের বাড়িতে থেকে মাইক হাতে বেরিয়ে আসেন মমতা!

Saturday, November 7 2026, 10:50 am
Kalighat | অভিষেকের বাড়ির সামনে ধুন্ধুমার! পরিস্থিতি জটিল হতেই অভিষেকের বাড়িতে থেকে মাইক হাতে বেরিয়ে আসেন মমতা!
highlightKey Highlights

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে রাস্তা আটকে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট।


তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে রাস্তা আটকে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। স্থানীয় দোকানদার ও বিজেপি কর্মীদের অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় কালী প্রতিমা ডেলিভারি দেওয়া যাচ্ছে না এবং ব্যবসার ক্ষতি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তা ফাঁকা রাখার অনুরোধ জানানোর পাশাপাশি বিজেপি ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের পদত্যাগ দাবি করে তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তাঁর বাড়ির সামনে বেআইনি পুজোর অনুমতি দিয়ে বিঘ্ন ঘটানো হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার রাতের গন্ডগোলের জেরে এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে। শনিবার কেক নিয়ে হাজির হওয়া তৃণমূল সমর্থকদের পুলিশ সরাতে গেলে বচসা বাধে। সব মিলিয়ে জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File