Abhishek Banerjee | শ্লীলতাহানি-পুলিশকে হেনস্থা! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Tuesday, September 1 2026, 10:54 am

Key Highlightsক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় হাজিরা দিয়েছেন অভিষেক ব্যানার্জি। শ্লীলতাহানি, পুলিশকে হেনস্থা-সহ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
ক্যামাক স্ট্রিটের অফিসে অবৈধ বিলবোর্ডের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল শেক্সপিয়র সরণী থানার পুলিশ। মঙ্গলবার নির্ধারিত সময়ের কিছু পরে থানায় হাজির হন তিনি। সূত্রের খবর, শ্লীলতাহানি, পুলিশকে হেনস্থা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ১. মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি ২. অশান্তি ছড়ানো ৩. সরকারি কর্মীকে বাধা ৪. বেআইনি সমাবেশ এই চারটি অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিষেক ছাড়াও পুলিশের অভিযুক্তের তালিকায় রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- কলকাতা পৌরসভা
- অভিষেক ব্যানার্জী
- যৌন হেনস্তা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস


