Abhishek Banerjee | "অফিসকর্মীদের হেনস্থা...ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ডের চেষ্টা"- পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ অভিষেকের
Friday, July 3 2026, 4:27 am

Key Highlightsঅভিযোগ, গত দু’সপ্তাহ ধরে তাঁকে ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও নোটিস ছাড়াই তুলে যখন তখন তলব করা হচ্ছে।
নির্বাচনে ভরাডুবির পর একের পর এক মামলা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। তদন্তের স্বার্থে একাধিকবার থানায় এবং ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি। এবার সমাজ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি করলেন অভিষেক। তাঁর অভিযোগ, গত দু’সপ্তাহ ধরে তাঁকে ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও নোটিস ছাড়াই যখন তখন তলব করা হচ্ছে। সাংসদের দাবি, এমন অন্তত ২৫ জন পুলিশি হেনস্তার শিকার হয়েছেন, যাঁরা কোনওভাবে তাঁর সঙ্গে বা তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত। তাঁদের ভয় দেখিয়ে এবং জোর করে মিথ্যা বয়ান রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের নামে এসটিএফ ও সিআইডি আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ অভিষেকের।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- এসটিএফ
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- সিআইডি


