Abhijeet Dipke | কনট প্লেসে জমায়েত হলেই আটক? তিরঙ্গা কর্মসূচি ঘিরে দিপকেদের ওয়ার্নিং দিল্লি পুলিশের
Thursday, October 15 2026, 3:00 pm

Key Highlightsককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দিপকে এবং তাঁর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করল দিল্লি পুলিশ।
আগামীকাল, ১৬ অক্টোবর মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কনট প্লেসে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দিপকে। কনট প্লেসে ‘তিরঙ্গা কর্মসূচি’ রয়েছে তাঁদের। পুলিশের দাবি, ওই স্থানে জমায়েতের অনুমতি নেই তাদের। হাইকোর্টকে দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিপকে এবং তাঁদের সদস্যরা শুক্রবার মধ্য দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি করতে চলেছে। এই কর্মসূচিতে যারা যারা অংশ নেবেন প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই গোটা আন্দোলনকেই বেআইনি বলে অভিহিত করেছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লী
- দিল্লী হাইকোর্ট
- দিল্লি সরকার
- দিল্লি হাইকোর্ট
- ককরোচ জনতা পার্টি’


