Abhijeet Dipke Bail | স্বস্তিতে CJP, কী কী শর্তে জামিন পেলেন অভিজিৎ দীপকে?

Sunday, October 18 2026, 10:48 am
Abhijeet Dipke Bail | স্বস্তিতে CJP, কী কী শর্তে জামিন পেলেন অভিজিৎ দীপকে?
highlightKey Highlights

নয়াদিল্লির মন্দির মার্গের এসইএম আদালত থেকে জামিন পান অভিজিৎ৷ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমার শর্তে দিপকের জামিন মঞ্জুর করেন বিচারক


গতকাল দিল্লির কনট প্লেসের কাছে সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি৷ উপস্থিত থাকার কথা ছিল অভিজিৎ দিপকের। তাঁর আগেই অভিজিৎকে ওই জমায়েতের আয়োজন করতে নিষেধ করে পুলিশ৷ অভিজিৎ অনড় থাকায় তাঁকে আটক করা হয়। অভিজিতের মতোই হেফাজতে নেওয়া হয় আইসা নেত্রী নেহা বোরাকেও৷ পুলিশের দাবি, যে যে শর্তে অভিজিৎকে আদালত জামিন দিয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হল, এক বছর পর্যন্ত শান্তি রক্ষা করতে হবে দিপকেকে। কোনও ধরনের অশান্তিতে জড়ানো বা উস্কানি দিতে পারবেন না তিনি। সেই শর্ত ভঙ্গ করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File