Abhaya Diwas | ২ বছর পার, এখনও মেলেনি বিচার! রবিতে রাজ্যে 'অভয়া দিবস' পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sunday, August 9 2026, 6:11 am
Abhaya Diwas | ২ বছর পার, এখনও মেলেনি বিচার! রবিতে রাজ্যে 'অভয়া দিবস' পালনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আজ ৯ আগস্ট বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ‌্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ‌্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস।


৯ই আগস্ট আর জি কর মেডিক‌্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। সেই ঘটনার ২ বছর কেটে গেছে। এখনও চলছে তদন্ত। বর্তমান মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আজ ৯ আগস্ট বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ‌্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ‌্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস। সকাল ১১টায় প্রতিটি সরকারি স্বাস্থ‌্যকেন্দ্রে অভয়ার আকস্মিক মৃত‌্যুকে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্জলন হবে। আজ নিজের বিধানসভা কেন্দ্রে একটি স্মরণসভার আয়োজন করেছেন অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। উপস্থিত থাকছেন মুখ‌্যমন্ত্রী এবং স্বাস্থ‌্যমন্ত্রীও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File