WB নির্বাচন ২০২৬TMC84BJP203LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

সাতসকালে বাড়িতে হানা মুম্বাই পুলিশের, গ্রেফতার করা হল সাংবাদিক অর্ণব গোস্বামীকে!

Wednesday, November 4 2020, 7:47 am
সাতসকালে বাড়িতে হানা মুম্বাই পুলিশের,  গ্রেফতার করা  হল সাংবাদিক অর্ণব গোস্বামীকে!
highlightKey Highlights

আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ । ইন্টিরিয়ার ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে । ২০১৮ সালে এই দুজন আলিবাগে আত্মহত্যা করেন ও সুইসাইড নোটে লিখে যান যে তাঁরা এক নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুজনের কাছ থেকে তিনি ৫.৪ কোটি টাকা পান। আগে এই কেসটি বন্ধ হয়ে গেলেও বর্তমানে মৃতের স্ত্রী আদালতের দ্বারস্থ হন স্বামীর মৃত্যুর মামলাটি পুনরায় খোলার জন্য। মুম্বাই পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, গ্রেফতার করার সময় পুলিশ বাড়ির সদস্যদের সাথে খারাপ ব্যবহার করেছেন, তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File