Aamir Khan Marriage | রবিবাসরীয় সকালে আমির-গৌরির শুভ পরিণয়, রিং হাতে বসে গৌরীর ৬ বছরের ছেলে!
Sunday, July 5 2026, 4:17 pm

Key Highlights৫ জুলাই, আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন পথচলা শুরু করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট।
তৃতীয়বার বিয়ে করলেন আমির খান। জল থৈ থৈ বর্ষণের মধ্যে হয়ে গেল মধুরেণ সমাপয়েৎ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, রবিবার ৫ জুলাই দুপুর পৌনে একটা নাগাদ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করেছেন আমির-গৌরী। সকাল থেকেই মিস্টার পারফেক্টশনিস্টের পালি হিলের বাড়ির সামনে ছিল কড়া নিরাপত্তা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, আমির-কিরণরে ছেলে আজাদ ও গৌরীর ৬ বছরের ছেলে বসে রয়েছে তাদের বাবা-মায়ের পাশে এবং এই দু’জনের হাতে রয়েছে ওয়েডিং রিং! নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন স্বস্ত্রীক পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজনীতিবিদ রাজ ঠাকরে. ক্রিকেট তারকা ইরফান পাঠানসহ আরও অনেকে। বাবার তৃতীয় বিয়ের সাক্ষী থাকলেন তাঁর তিন সন্তান।
- Related topics -
- বিনোদন
- আমির খান
- বিবাহ
- রেজিস্ট্রি বিবাহ
- বলিউড


