Aadhar Card | বাসস্থানের প্রাথমিক প্রমাণ হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হলেও সেটা চূড়ান্ত প্রমাণপত্র নয় : হাইকোর্ট!

Key Highlightsবাসস্থানের প্রাথমিক প্রমাণ হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হলেও সেটা চূড়ান্ত প্রমাণপত্র নয়। একটি অবৈধ দখলদার উচ্ছেদ মামলায় এমনই রায় শোনাল কলকাতা হাইকোর্ট।
বাসস্থানের প্রাথমিক প্রমাণ হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হলেও সেটা চূড়ান্ত প্রমাণপত্র নয়। একটি অবৈধ দখলদার উচ্ছেদ মামলায় এমনই রায় শোনাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মতে, কেন্দ্র ও সুপ্রিম কোর্ট তাদের একাধিক নির্দেশে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এটি কেবলমাত্র একটি পরিচয়পত্র। আদালত জানিয়েছে, বাস্তবে বসবাসের ঠিকানা হিসাবে অনেকে আধার ব্যবহার করেন। আধার বসবাসের প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কারণ, আধার তৈরির আগে ঠিকানার তথ্য যাচাই করা হয়। কোনও ব্যক্তি একটি নির্দিষ্ট ঠিকানায় বসবাস করছেন কি না, তার প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যেতে পারে। শুধু আধার নয়, ভোটার কার্ড, গ্যাসের বিল-সহ অন্যান্য সরকারি নথিও কোনও ব্যক্তির ঠিকানার প্রাথমিক প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারে। তবে তা চূড়ান্ত প্রমাণ নয়।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- আধার কার্ড
- ভারতীয় আধার কার্ড


