Hormuz | যান্ত্রিক ক্রুটি? নাকি ইরানের গুলিবর্ষণ? হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়লো মার্কিন সেনার AH-64 Apache হেলিকপ্টার!

Tuesday, June 9 2026, 10:19 am
Hormuz | যান্ত্রিক ক্রুটি? নাকি ইরানের গুলিবর্ষণ? হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়লো  মার্কিন সেনার AH-64 Apache হেলিকপ্টার!
highlightKey Highlights

হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়লো একটি মার্কিন সেনাবাহিনীর AH-64 Apache হেলিকপ্টার।


হরমুজ় প্রণালীর কাছে ভেঙে পড়লো একটি মার্কিন সেনাবাহিনীর AH-64 Apache হেলিকপ্টার। ওই সেনা হেলিকপ্টারে থাকা দুই ক্রু সেনাকর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে মার্কিন প্রশাসন এবং সেনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার হরমুজ় প্রণালীর কাছে সেনার এই বিশেষ কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে জানান, হেলিকপ্টারের দুই পাইলটই নিরাপদে আছেন। তিনি বলেন, দুর্ঘটনা সত্ত্বেও কোনও প্রাণহানি ঘটেনি। তবে মার্কিন সেনার হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ক্রুটি নাকি ইরানের গুলিবর্ষণের কারণে ভেঙে পড়েছে সেনাকপ্টারটি তা খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File