Kolkata Sexual Harassment | ফের কলকাতায় যৌন নির্যাতন! দশ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ

Thursday, August 29 2024, 10:52 am
Kolkata Sexual Harassment | ফের কলকাতায় যৌন নির্যাতন! দশ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ
highlightKey Highlights

অভিযোগ, হরিদেবপুরে দশ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে এক ব্যক্তি।


আরজি কর হাসপাতালে ৩১ বছর বয়সি এক তরুণী চিকিৎককে ধর্ষণ করে খুন করার ঘটনায় গোটা দেশ নেমেছে প্রতিবাদে। ২০ দিন পেরিয়ে গেলেও আরজি কর ঘটনায় এখনও বিচার পায়নি 'তিলোত্তমা'। এরই মধ্যে কলকাতা শহরে ফের নৃশংস ঘটনা। অভিযোগ, হরিদেবপুরে দশ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে এক ব্যক্তি। এদিকে সেই ঘটনায় প্রথমে অভিযুক্তকে নাকি ধরেছিল পুলিশ। তবে পরে সেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর জেরে অভিযুক্তর বাড়িতে হামলা চালান ক্ষুব্ধ স্থানীয়রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File