Mid Day Meal | ডিম-মাছের বদলে কেন রাজমা-ডাল? কেনই বা ইসকনকে দায়িত্ব? মিড-ডে মিল নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

Key Highlightsমামলাকারীর অভিযোগ, এক দিকে আমিষ খাবারের পুষ্টিগুণ থেকে বঞ্চিত করা হচ্ছে পড়ুয়াদের।
কলকাতা পুর এলাকার স্কুলে মিড-ডে মিলে ডিম-মাছের বদলে কেন রাজমা-ডাল খাওয়ানো হবে বাচ্চাদের? সে সঙ্গে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের মতো সংস্থার হাতে দেওয়া নিয়েও প্রশ্ন তুলে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, এক দিকে আমিষ খাবারের পুষ্টিগুণ থেকে বঞ্চিত করা হচ্ছে পড়ুয়াদের। পাশাপাশি একটি আন্তর্জাতিক সংস্থাকে দায়িত্ব দিয়ে রাজ্যের স্বনির্ভরগোষ্ঠীর হাজার হাজার মহিলাদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। এর পিছনে অস্বচ্ছতা বা কোনও ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা উচিত, এই আর্জি জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। মামলার শুনানি শুরুর আগে কিছু সময় চেয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তা নজরে রেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে।
- Related topics -
- শহর কলকাতা
- মিড ডে মিল
- রাজ্য সরকার
- কলকাতা হাইকোর্ট
- জনস্বার্থ মামলা


