Chandranath Rath | গ্রেফতার শুভেন্দু অধিকারীর প্রাক্তন PA চন্দ্রনাথ রথ হত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজ!
Monday, May 18 2026, 4:36 pm

Key Highlightsগ্রেফতার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং।
গ্রেফতার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং। CBI এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল সোমবার উত্তরপ্রদেশের ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাকে ধরে। CBI ও উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজকুমার উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া রতোপুর সাঁওরার বাসিন্দা। ঘটনার দিন থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। এ দিন সে হরিদ্বার থেকে বাসে চেপে দিল্লির দিকে পালানোর চেষ্টা করেছিল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তরপ্রদেশ
- সিবিআই
- শুভেন্দু অধিকারী
- ক্রাইম
- খুন


