Visa Cancelled | মোদীকে প্রশ্ন করেছিলেন নরওয়ের সাংবাদিক, এবার তাঁর ভিসা বাতিল করল নয়াদিল্লি!

Friday, November 13 2026, 7:24 am
Visa Cancelled | মোদীকে প্রশ্ন করেছিলেন নরওয়ের সাংবাদিক, এবার তাঁর ভিসা বাতিল করল নয়াদিল্লি!
highlightKey Highlights

গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরকালে তাঁর একটি মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেছিলেন নরওয়ের সাংবাদিক হেলে লিং ভেন্ডসন।


গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরকালে তাঁর একটি মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেছিলেন নরওয়ের সাংবাদিক হেলে লিং ভেন্ডসন। আর সেই কারণেই চলতি নভেম্বরে তাঁর ভারতে আসার ভিসা বাতিল করে দিল নয়াদিল্লি।এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেওয়ার ঠিক দশ মিনিট আগে নরওয়ের ভারতীয় দূতাবাস থেকে তাঁকে যাত্রা না করার নির্দেশ দেওয়া হয়। হেলে জানান, হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত ‘ভারত সামিট’-এ সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানে বক্তা হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপর্যায়ের নির্দেশে তাঁর ভিসা বাতিল করা হয়েছে। তাঁর সাম্প্রতিক একটি রাজনৈতিক দলের পক্ষে করা ইতিবাচক প্রতিবেদনই এই ভিসা বাতিলের নেপথ্যে রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই সাংবাদিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File