Weather Update | বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপ, রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা! কেমন থাকবে আজকের আবহাওয়া?

Tuesday, September 1 2026, 2:45 am
Weather Update | বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপ, রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা! কেমন থাকবে আজকের আবহাওয়া?
highlightKey Highlights

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


 পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উপকূলীয় ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি স্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে ১লা সেপ্টেম্বর সকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তীতে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও ভারী বৃষ্টি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File