IND vs NZ | নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার, ব্যাটিং বিপর্যয়ের সব সীমা পেরিয়ে ৮৯-এ অলআউট ভারত!
Friday, November 13 2026, 9:39 am

Key Highlightsমাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ একদিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ২৪৪ রানে লজ্জাজনক পরাজয় বরণ করল ভারত।
মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ একদিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ২৪৪ রানে লজ্জাজনক পরাজয় বরণ করল ভারত। উইল ইয়ংয়ের শতরান ও টিম সেইফার্টের ইনিংসে ভর করে কিউয়িরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৩৩ রান তোলে।জবাবে ব্যাট করতে নেমে ম্যাট হেনরির বোলিং তোপে মাত্র ৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধসে পড়ে ভারতীয় ব্যাটিং। রোহিত শর্মা, বিরাট কোহলি ও অধিনায়ক শ্রেয়স আইয়ার—তিন জনেই খাতা খোলার আগে আউট হন। হেনরি একাই ৬টি উইকেট নেন। দলের পক্ষে ঈশান কিষান ২৭ এবং অক্ষর ও নমন ২১ রান করেন। শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। রানের ব্যবধানে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম হার এবং ওডিআই ইতিহাসের ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। এই জয়ের ফলে সিরিজে ব্যবধান কমাল নিউ জ়িল্যান্ড।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- নিউজিল্যান্ড


