RG Kar | আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা! সেমিনার রুমের প্রমাণ লোপাটের চেষ্টা?

Thursday, August 15 2024, 7:34 am
RG Kar | আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা! সেমিনার রুমের প্রমাণ লোপাটের চেষ্টা?
highlightKey Highlights

মাঝ রাতে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা চালালো একদল দুষ্কৃতী।


মাঝ রাতে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা চালালো একদল দুষ্কৃতী। লন্ডভন্ড করা হয় এমার্জেন্সি। নষ্ট হয়েছে রোগীদের নথিপত্র। এরপরই ক্ষোভ উগরে দিয়ে সকলেরই প্রশ্ন প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই কি এই হামলা? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানায়, সেমিনার হল স্পর্শ করা হয়নি। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কিছুজনকে চিহ্নিত করে তাদের সন্ধান দেওয়ার আর্জিও জানায় কলকাতা পুলিশ। গতকালের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File