Weather Update | রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা!
Thursday, May 7 2026, 1:45 pm

Key Highlightsচলতি সপ্তাহে স্বস্তির পরিবেশ থাকলেও আগামী সপ্তাহ থেকে বাড়বে রাজ্যে তাপমাত্রা।
চলতি সপ্তাহে স্বস্তির পরিবেশ থাকলেও আগামী সপ্তাহ থেকে বাড়বে রাজ্যে তাপমাত্রা। উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার ও শনিবার বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। কিন্তু সোমবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে।


