Kolkata Road Name | লেনিন সরণি থেকে শুরু করে কার্ল মার্কস, মেয়ো রোড! কলকাতা শহরের একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব বিজেপি নেতার!

Monday, September 14 2026, 7:57 am
Kolkata Road Name | লেনিন সরণি থেকে শুরু করে কার্ল মার্কস, মেয়ো রোড! কলকাতা শহরের একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব বিজেপি নেতার!
highlightKey Highlights

কলকাতার বেশ কিছু ঐতিহাসিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব তুলেছেন বিজেপি নেতা তথাগত রায়।


কলকাতার বেশ কিছু ঐতিহাসিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব তুলেছেন বিজেপি নেতা তথাগত রায়। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কার্ল মার্কস সরণির নাম বদলে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্ত এবং হো-চি-মিন সরণির নাম মার্টিন লুথার কিং-এর নামে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, কলকাতার প্রধান দুই জনপথ—স্ট্র্যান্ড রোড বা মেয়ো রোডের মধ্যে একটির নাম পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে রাখার চিন্তাভাবনাও করা হচ্ছে।বিজেপি নেতা জানান, বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কার্তিক মহারাজের সঙ্গে কথা হয়েছে। প্রস্তাবটি সংশ্লিষ্ট কমিটিতে পেশ করা হবে এবং সেখানে অনুমোদন পেলেই নাম পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File