Delhi Dussehra | দিল্লিতে দশেরায় পুড়বে ৩০ ফুটের আরশোলা, রামলীলায় রাজনীতির রং?
Saturday, October 17 2026, 3:31 pm

Key Highlightsসরকার বিরোধী আন্দোলনের আবহে দিল্লির রামলীলায় এ বার দশেরায় পুড়তে চলেছে ৩০ ফুটের এক বিশালাকার আরশোলা।
সরকার বিরোধী আন্দোলনের আবহে দিল্লির রামলীলায় এ বার দশেরায় পুড়তে চলেছে ৩০ ফুটের এক বিশালাকার আরশোলা। প্রীতমপুরার শ্রী কেশব রামলীলা কমিটি রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের পাশাপাশি এই আরশোলা পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আয়োজকদের দাবি, সমাজ থেকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে স্বচ্ছতার বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ। এর সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই জানানো হয়েছে। তবে রাজধানীতে ‘কক্রোচ জনতা পার্টি’ (CJP)-র লাগাতার বিক্ষোভের আবহে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সহ নানা দাবিতে সরব হয়েছে CJP। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই আরশোলা পোড়ানোর মাধ্যমে পরোক্ষভাবে সেই আন্দোলনকেই কটাক্ষ করতে চাইছে বিজেপি। সব মিলিয়ে উৎসবের দিনেও রাজনৈতিক উত্তাপ বজায় রয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’


