Fast Track Court | রাজ্যে গঠন হবে ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট, মোট ৩৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন!

Friday, July 3 2026, 9:45 am
Fast Track Court | রাজ্যে গঠন হবে ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট, মোট ৩৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন!
highlightKey Highlights

রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।


রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার নগর দায়রা আদালতে একটি করে মোট ৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কোর্ট গঠন হওয়ার কারণে খুলে যাচ্ছে কর্মসংস্থানের পথ। এই আদালতগুলি পরিচালনার জন্য মোট ৩৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষত ধর্ষণ ও পকসো মামলার দ্রুত তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফাস্ট ট্র্যাক কোর্টগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File