Uttarakhand | উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৫-সহ ৮, মিলল ২জনের মৃতদেহ!
Tuesday, November 3 2026, 3:30 pm

Key Highlightsউত্তরাখণ্ডের কেদারতাল এলাকায় ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড় ও তুষারধসে বাঁকুড়ার পাঁচ বাসিন্দা-সহ মোট আট জন অভিযাত্রী নিখোঁজ হয়েছেন।
উত্তরাখণ্ডের কেদারতাল এলাকায় ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড় ও তুষারধসে বাঁকুড়ার পাঁচ বাসিন্দা-সহ মোট আট জন অভিযাত্রী নিখোঁজ হয়েছেন। গত পাঁচ দিন ধরে নিখোঁজদের সন্ধানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও এসডিআরএফ (SDRF)। মঙ্গলবার উদ্ধারকারী দল তুষারস্তূপের নিচ থেকে এক মহিলা ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে, তবে তাঁরা বাঁকুড়ার কি না তা এখনও স্পষ্ট নয়। গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশ্যে রওনা দেওয়া ১২ জনের ওই দলে ছিলেন তাপস বাউড়ি, রতন ঘোষ, মনোজ খোভাস, রিন্টু মণ্ডল ও উদয় ঘোষ। ২৯ অক্টোবর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে তুষারঝড় শুরু হলে তাঁরা আটকে পড়েন। চার জন নিরাপদে ফিরলেও বাকিদের উদ্ধার করতে বুধবার সকালেই ফের তল্লাশি অভিযান শুরু হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- তুষার ধস
- নিখোঁজ


