Tibet Earthquake | তিব্বত ও চিনে ৭ মাত্রার ভূমিকম্প, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত ১৮, আহত ৪৬!

Friday, October 23 2026, 5:27 am
Tibet Earthquake | তিব্বত ও চিনে ৭ মাত্রার ভূমিকম্প, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত ১৮, আহত ৪৬!
highlightKey Highlights

তিব্বত ও চিন সংলগ্ন পাহাড়ি অঞ্চলে বৃহস্পতিবার রাতে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।


তিব্বত ও চিন সংলগ্ন পাহাড়ি অঞ্চলে বৃহস্পতিবার রাতে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন, যার মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। চিনের আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে থাকা এই ভূমিকম্পের জেরে ৩৩৯টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বহু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগকু ও লাসা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছেন শত শত পুলিশকর্মী ও উদ্ধারকারী দল। ইতিপূর্বে হিমবাহ ধসে বড় বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এই শক্তিশালী ভূমিকম্পে তিব্বত অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File