Weather Update | দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, বজ্রপাতে ৬ জনের মৃত্যু! আহত ৩! হাওড়া ও বাঁকুড়ায় শোকের আবহ!

Tuesday, August 4 2026, 2:23 am
Weather Update | দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, বজ্রপাতে ৬ জনের মৃত্যু! আহত ৩! হাওড়া ও বাঁকুড়ায় শোকের আবহ!
highlightKey Highlights

সোমবার দুপুর থেকেই টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাণ হারালেন অন্তত ৬ জন।


সোমবার দুপুর থেকেই টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। তার সঙ্গে তাল মিলিয়ে চলল বজ্রপাতও। তার জেরেই সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাণ হারালেন অন্তত ৬ জন। জানা গিয়েছে, সোমবার বজ্রপাতে হাওড়ার জগতবল্লভপুর, বাগনান এবং বাঁকুড়ার রাইপুরে পৃথক ঘটনায় এই মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও তিন জন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। খোলা মাঠ, গাছের নীচে বা জলাশয়ের ধারে না যাওয়ার আবেদনও জানানো হয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু সতর্কতা সত্ত্বেও সোমবার হাওড়া ও বাঁকুড়ায় একাধিক বজ্রপাতের ঘটনায় প্রাণহানির খবর সামনে এল। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File