Engineering College | দেশজুড়ে বন্ধ হচ্ছে ৫৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ! তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও! কী হবে পড়ুয়াদের?

Wednesday, July 8 2026, 4:28 pm
Engineering College | দেশজুড়ে বন্ধ হচ্ছে ৫৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ! তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও! কী হবে পড়ুয়াদের?
highlightKey Highlights

কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী, একাধিক কারণে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে দেশের ৫৮টি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজ বন্ধ করা হয়েছে।


কারিগরি শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ নিলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। কাউন্সিল জানিয়েছে, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে দেশের ৫৮টি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজ বন্ধ করা হয়েছে। পাশাপাশি, দেশজুড়ে কারিগরি কলেজগুলিতে চলা ৯৫০টিরও বেশি কোর্স বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে কলেজগুলিতে পর্যাপ্ত পড়ুয়া ভর্তি না হওয়া, এআইসিটিই-র নিয়ম মেনে নির্দিষ্ট সংখ্যক যোগ্য শিক্ষক না থাকা, কাউন্সিল নির্ধারিত উন্নত পরিকাঠামো এবং পরিচালনার নিয়মকানুন মেনে না চলাকে দেখানো হয়েছে। এআইসিটিই এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন "বর্তমানে যে সমস্ত পড়ুয়া সেখানে পড়াশোনা করছেন, তাদের সেই কোর্স শেষ না হওয়া পর্যন্ত কলেজ সচল থাকবে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File