China Earthquake | চিনে ৫.১ মাত্রার ভূকম্পন, তিব্বতে লেক ফেটে ফের নেপালে বিপর্যয়ের আশঙ্কা!

Friday, August 28 2026, 7:06 am
China Earthquake | চিনে ৫.১ মাত্রার ভূকম্পন, তিব্বতে লেক ফেটে ফের নেপালে বিপর্যয়ের আশঙ্কা!
highlightKey Highlights

ভূমিকম্পের জেরে চিনের সিচুয়ান প্রদেশে ৫.১ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।


ভূমিকম্পের জেরে চিনের সিচুয়ান প্রদেশে ৫.১ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুরে ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে তৈরি হওয়া এই ভূকম্পনের প্রভাবে তিব্বত সীমান্তের কাছে একটি অস্থায়ী লেক ফেটে গিয়ে জল উপচে পড়তে শুরু করেছে। এর ফলে পার্শ্ববর্তী নেপালে ফের ভয়াবহ হড়পা বানের আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তিব্বতের চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে তৈরি হওয়া ওই লেকটি ভেঙে জল ঢুকতে শুরু করায় নেপালকে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়েছে চিন। সম্ভাব্য বিপর্যয়ের মুখে নেপালের রসুয়া জেলায় এবং সীমান্ত এলাকায় সমস্ত উদ্ধারকাজ আপাতত স্থগিত রেখে সুরক্ষা বাহিনীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File