Central Force | আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি বাহিনী, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রকের!

Thursday, May 21 2026, 1:10 pm
Central Force | আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি বাহিনী, বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রকের!
highlightKey Highlights

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে।


রাজ্যে মিটে গিয়েছে ভোট পর্ব। কাজও শুরু করে দিয়েছে নতুন সরকার। তবুও এখনও কোথাও কোথাও জলপাই পোশাক আর ভারী বুটসমেত জওয়ানদের দেখা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি থাকবে। এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য পরিবহণ, রসদ ও থাকার জন্য উপযুক্ত বাসস্থান এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File