Bangaldeshi Infiltrators | তামিলনাড়ু থেকে আটক ৫০ বাংলাদেশি অনুপ্রবেশকারী, হাওড়ায় এনে হরিদাসপুর সীমান্ত দিয়ে করা হবে পুশব্যাক!

Monday, July 6 2026, 9:43 am
Bangaldeshi Infiltrators | তামিলনাড়ু থেকে আটক ৫০ বাংলাদেশি অনুপ্রবেশকারী,  হাওড়ায় এনে হরিদাসপুর সীমান্ত দিয়ে করা হবে পুশব্যাক!
highlightKey Highlights

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তামিলনাড়ু থেকে আটক ৫০ জন বাংলাদেশি নাগরিক।


ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে তামিলনাড়ু থেকে আটক ৫০ জন বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন। প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, তাঁদের কারও কাছেই ভারতে থাকার বৈধ নথি ছিল না। অভিযোগ, তাঁদের অধিকাংশই দালালদের সাহায্যে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কাজের সন্ধানে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় গিয়ে ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন বসবাস ও কাজ করছিলেন। তামিলনাড়ু পুলিশের অভিযানে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ইতিমধ্যে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার ভোরে তামিলনাড়ু পুলিশের একটি দল তাঁদের ডাউন তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে নিয়ে আসে। এরপর কড়া নিরাপত্তার মধ্যে দুটি বাসে করে উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তের উদ্দেশে রওনা করানো হয়। সেখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File