Gujrat | ভ্যাকসিনের পর শিশুদের ডায়াবিটিসের ওষুধ দেওয়ার অভিযোগ! গুজরাটে আশঙ্কাজনক অবস্থায় ICU-তে ৫ শিশু!
Monday, September 28 2026, 3:29 pm

Key Highlightsভ্যাকসিন দেওয়ার পর প্যারাসিটামলের বদলে শিশুদের ডায়াবিটিসের ওষুধ দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল গুজরাটের পালসানায়।
ভ্যাকসিন দেওয়ার পর প্যারাসিটামলের বদলে শিশুদের ডায়াবিটিসের ওষুধ দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল গুজরাটের পালসানায়। গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচ শিশু বর্তমানে হাসপাতালের আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন। গত ২৩ সেপ্টেম্বর একটি টিকাকরণ কর্মসূচিতে সাড়ে তিন মাস থেকে ১ বছর বয়সি শিশুদের ভুলবশত 'গ্লিমেপিরাইড ২ এমজি' (Glimepiride 2 mg) ট্যাবলেট দেওয়া হয় বলে অভিযোগ। ওষুধ খাওয়ার পরেই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ ঘটনায় সুরাট জেলা স্বাস্থ্য দপ্তর বিভাগীয় তদন্ত শুরু করে রাটিয়াল চৌধুরী নামে এক স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেছে। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটিকে 'গুরুতর গাফিলতি' বলে চিহ্নিত করেছেন। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।


