Most Polluted City | বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের ৪৯টিই ভারতের, শীর্ষে শ্রীগঙ্গানগর!

Tuesday, November 10 2026, 1:00 pm
Most Polluted City | বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের ৪৯টিই ভারতের, শীর্ষে শ্রীগঙ্গানগর!
highlightKey Highlights

দীপাবলির রেশ কাটতে না কাটতেই দেশের বায়ুদূষণের এক ভয়ার্ত চিত্র সামনে এল।


দীপাবলির রেশ কাটতে না কাটতেই দেশের বায়ুদূষণের এক ভয়ার্ত চিত্র সামনে এল। আন্তর্জাতিক এক রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই ভারতের! এর মধ্যে তালিকার শীর্ষস্থানে রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর, যেখানে মঙ্গলবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৮২১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাঞ্জাবের ভাটিণ্ডা (৬২৯) ও হরিয়ানার সির্সা (৫৪)। এছাড়া দিল্লি ২৪তম স্থানে (একিউআই ৩৯৩) থাকলেও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাধিক শহর ধূলিকণার চাদরে ঢাকা পড়েছে। পাকিস্তানের লাহোর (১৪তম) ছাড়া এই তালিকায় ভারতের বাইরে আর কোনো দেশের শহর নেই। উত্তর ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং বাজির ধোঁয়াকেই এই চরম দূষণের প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File