Haryana | ২২০ ফুট গভীর- ৯ ইঞ্চি চওড়া পাতকুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু! উদ্ধারে নামলো সেনা ও NDRF!

Key Highlightsখেলতে খেলতে অরক্ষিত, মুখ খোলা ২২০ ফুট গভীর পাতকুয়োয় পড়ে গেল চার বছরের শিশু!
খেলতে খেলতে অরক্ষিত, মুখ খোলা ২২০ ফুট গভীর পাতকুয়োয় পড়ে গেল চার বছরের শিশু! এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হরিয়ানার অম্বালা জেলার বারারা এলাকার ধানৌরা গ্রামে। শিশুর পড়ে যাওয়ার খবর ছড়াতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে নামে সেনা ও NDRF। মাত্র ৯ ইঞ্চি চওড়া ব্যাসের কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার কার্যত চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। ২২০ ফুট গভীর গর্তের মধ্যে শিশুর অবস্থান চিহ্নিত করতে ক্যামেরা ও প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।গর্তে পাঠানো হচ্ছে শিশুর প্রয়োজনীয় অক্সিজেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিপদগ্রস্ত শিশুটির নাম নির্ভয়। মঙ্গলবার সকালে তাঁর বাবা ও পরিবারের চার সদস্যদের সঙ্গে মাঠে গিয়েছিল শিশুটি। পরিবারের বড়দের অলক্ষ্যে মাঠে খেলা করে বেড়াচ্ছিল সে। সেই সময়ে অসাবধানতাবশত খোলা অবস্থায় থাকা বোরওয়েলের মুখ গলে নিচে পড়ে যায় শিশুটি। এই ঘটনায় ফিরে এলো ২০০৬ সালে হরিয়ানার বহুচর্চিত ‘প্রিন্স’ নামের শিশুর পাতকুয়োয় পড়ে যাওয়া ও উদ্ধারের স্মৃতি।
- Related topics -
- দেশ
- ভারত
- উদ্ধারকার্য
- শিশু


