India-Bangladesh | ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল!
Tuesday, September 15 2026, 3:33 pm

Key Highlights‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ফের ৪ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ফের ৪ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া শেষে ১৩ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে সম্পূর্ণ ডিজেল পৌঁছে যায়। উত্তর বাংলাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৮ সালে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের উদ্বোধন করা হয়েছিল। মাটির গভীর দিয়ে তৈরি এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরাসরি পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর ফলে জ্বালানি পরিবহণের সময় ও খরচ অনেকটাই কমে এসেছে। পরবর্তীতে এই ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বিতরণ করা হয়।


