3rd language in CBSE | নবম-দশমে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করলো বোর্ড, ১ জুলাই থেকেই জারি নিয়ম

Saturday, May 16 2026, 3:54 pm
3rd language in CBSE | নবম-দশমে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করলো বোর্ড, ১ জুলাই থেকেই জারি নিয়ম
highlightKey Highlights

নির্দেশিকায় বলা হয়েছে দু’টি দেশীয় ভাষা পড়লে, ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে পড়ুয়ারা। সেটি চতুর্থ ভাষা হিসাবে পড়া যাবে।


১ জুলাই থেকে নবম এবং দশম শ্রেণীর পাঠ্যসূচিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করছে সেন্ট্রাল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন। ১৫ মে, শুক্রবার এই বিষয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে দু’টি দেশীয় ভাষা এবং ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে পড়ুয়ারা। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, গুজরাতি। আগামী ১৫ জুনের মধ্যে এই নিয়ে বিস্তারিত নির্দেশিকা আসবে বলে জানিয়েছে বোৰ্ড। CBSE জানিয়েছে ১ জুলাইয়ের মধ্যে ১৯টি তৃতীয় ভাষার সব বই প্রকাশ করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File