Narendra Modi | ২৪ ঘণ্টায় রিলে ভিউ ৩২৮ মিলিয়ন! বিশ্ব রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী
Saturday, July 25 2026, 7:36 am

Key Highlights২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলে ভিউ হয়েছে ৩২৮ মিলিয়ন! যা সর্বোচ্চ ভিউ।
বর্তমানে দেশে যেমন চর্চায় রয়েছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সি ঘটনার বিরুদ্ধে দিল্লির প্রতিবাদ, তেমনই হট টপিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্দোলনকারীদের উদ্দেশ্যে পোস্ট করা রিল। সকলের ইন্সটা ফিড জুড়ে শুধু প্রধানমন্ত্রী মোদীর রিল। আর সেই সুবাদেই বিশ্ব রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলে ভিউ হয়েছে ৩২৮ মিলিয়ন! যা সর্বোচ্চ ভিউ। আগে থেকেই ইন্সটাগ্রামে সক্রিয় থাকলেও, দেশের জনগণকে বার্তা দেওয়ার জন্য কখনও রিল তৈরি করেননি প্রধানমন্ত্রী। আর প্রথমবারের প্রচেষ্টাতেই ভেঙে চুরে দিলেন সমস্ত রেকর্ড। ইন্সটাগ্রামে জনপ্রিয়তাও বেড়েছে প্রধানমন্ত্রীর। মাত্র ১২ ঘণ্টার তার ১১ লক্ষেরও বেশি নতুন ফলোয়ার্স তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়নের (১০ কোটি) বেশি।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- সোশ্যাল মিডিয়া
- ভাইরাল


