Bhatpara | হালিশহরের পর এবার ভাটপাড়া পুরসভায় একযোগে পদত্যাগ ৩০ জন তৃণমূল কাউন্সিলারের!
Friday, May 22 2026, 9:22 am

Key Highlightsহালিশহরের পরে এ বার ভাটপাড়া পুরসভায় একযোগে ৩০ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেছেন বলে খবর।
রাজ্যে সরকার বদল হতেই তৃণমূলে বড় ফাটল। হালিশহরের পরে এ বার ভাটপাড়া পুরসভায় একযোগে ৩০ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করেছেন বলে খবর। পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে কাউন্সিলাররা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। এরপরই সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক অর্জুন সিং জানান, এই সঙ্কটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। উল্লেখ্য, দিন দুয়েক আগেই হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলার একযোগে পদত্যাগ করেছিলেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনৈতিক
- তৃণমূল কংগ্রেস
- ভাটপাড়া


