Park Institute | আরজি করে ভর্তি পার্ক ইনস্টিটিউশনের ৩০ ছাত্রী! কারণ নিয়ে ধোঁয়াশা!
Tuesday, August 11 2026, 11:06 am

Key Highlightsসোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ২৪ জনকে ভর্তি করানো হয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি একই স্কুলের ৩০ ছাত্রী। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের ২৪ জনকে ভর্তি করানো হয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার আরও ছয় পড়ুয়াকে হস্টেল থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যেকেরই উপসর্গ বমি বমি ভাব, পেটে ব্যথা ও জ্বর। স্বাস্থ্য দফতর এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন থেকেও প্রতিনিধিদল হস্টেলে গিয়েছে মঙ্গলবার সকালে। ওই প্রতিনিধিরা স্কুল থেকে পানীয় জল এবং রান্নাঘর থেকে খাবারের নমুনা সংগ্রহ সংগ্রহ করেন। স্বাস্থ্যভবন সূত্রে খবর, কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ দল গঠন করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- স্বাস্থ্য


