Chandranath Rath | চন্দ্রনাথ রথ খুনে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার ৩ শার্প শুটার, রাতভোর জেরা করলো CID!

Monday, May 11 2026, 5:40 am
Chandranath Rath | চন্দ্রনাথ রথ খুনে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার ৩ শার্প শুটার, রাতভোর জেরা করলো CID!
highlightKey Highlights

আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে তদন্তকারীরা।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় খবর! উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হলো তিনজন শার্প শুটারকে। চন্দ্রনাথ হত্যার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। গতকালই তাদের হাতে বড় ক্লু এসেছিল। জানা গিয়েছিল, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে তদন্তকারীরা। এরপর গতকাল রাতে তাদের গ্রেফতার করে কলকাতার ভবানী ভবনে জেরা করার জন্য নিয়ে আসে সিআইডি। আজ বারাসত আদালতে তোলা হচ্ছে ধৃতদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File