Nadia | সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা!
Tuesday, June 23 2026, 6:58 am

Key Highlightsসব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো ৩ কেজি সোনার গয়না!
গত ৮ জুন তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এবার সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো ৩ কেজি সোনার গয়না! যার বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি বলে অনুমান তদন্তকারীদের। সোমবার রাতে সব্যসাচীকে নিয়েই নদিয়ার তেহট্টে টিনার বাড়িতে হানা দেয় পুলিশ। তবে ততক্ষণে উধাও হয়ে গিয়েছেন টিনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে টিনার খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে বিধাননগর থানার পুলিশ। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার গয়নার মালিকানা নিয়েও ধোঁয়াশা রয়েছে। গয়নাগুলি তাঁর ব্যক্তিগত সম্পত্তি কি না, নাকি অন্য কোনও সূত্রে সেখানে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নদীয়া
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল নেতা
- সোনা উদ্ধার


