Murshidabad | লালগোলার হোল্ডিং সেন্টারে 'বন্দি' ৩ বাংলাদেশি! রাজ্যে শুরু 'ডিটেক, ডিলিট, ডিপোর্ট' ফর্মুলা!
Monday, May 25 2026, 1:39 pm

Key Highlightsমুর্শিদাবাদের লালগোলার পদ্মাভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হলো তিন অনুপ্রবেশকারীকে।
রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে ডিটেক, ডিলিট, ডিপোর্ট ফর্মুলাতে জোর দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরি করতে হবে। এবার সেই নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের লালগোলার পদ্মাভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হলো তিন অনুপ্রবেশকারীকে। লালগোলার পদ্মাভবনে তৈরি এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে এই তিন জনকে। জানা গিয়েছে, ওই তিনজন বাংলাদেশের বাসিন্দা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মুর্শিদাবাদ
- বাংলাদেশ


